|
দীঘিনালা মেডিকেয়ার বন্যাদুর্গতদের পৌঁছে দিল ত্রাণ, ওষুধ ও বিশুদ্ধ পানি
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দীঘিনালা মেডিকেয়ার বন্যাদুর্গতদের পৌঁছে দিল ত্রাণ, ওষুধ ও বিশুদ্ধ পানি সাম্প্রতিক বন্যায় উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের জন্য অনেক মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। এ অবস্থায় মেডিকেয়ার পরিচালনা কমিটির সদস্যরা দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এছাড়া শিশু, বয়স্ক, নারী ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত কেউ গুরুতর অসুস্থ হলে তাকে প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। দীঘিনালা মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালনা কমিটির সদস্যরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা চাই, বন্যাকবলিত মানুষ যেন খাদ্যের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত না হন। তাই ত্রাণের পাশাপাশি চিকিৎসা সহায়তাও দেওয়া হচ্ছে। ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্যোগের এই সময়ে খাদ্য সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা পাওয়ায় অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বন্যার্তদের পাশে গাজীপুরের ব্যতিক্রমী উদ্যোগ: ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে
টঙ্গী সরকারি কলেজের সামনের সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা
দোহারের রাস্তাঘাটে হাঁটু পানি, শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত
শিক্ষাব্যবস্থা ধ্বংসই একটি জাতিকে পিছিয়ে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র: শিক্ষামন্ত্রী
