ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Sunday, 8 March, 2026, 3:29 PM

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বছরের  নারী দিবসের প্রতিপাদ্য ছিল "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এটিকে ধারণ ও লালন করে আজ রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান সোনিয়া'র সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার রিফাত নুর মৌসুমী'র সভাপতিত্বে সভায় নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে নারীর অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান এবং আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির।

সভায় উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরব আলী,  উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন নারী সংগঠনের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status