|
প্রাইম ব্যাংক ও অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে চুক্তি
নতুন সময় ডেস্ক
|
![]() প্রাইম ব্যাংক ও অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে চুক্তি সাভার এলাকার অন্যতম প্রাচীন ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে (প্রতিষ্ঠিত ১৯৯৭), এআইএস এখন থেকে প্রাইম ব্যাংকের আধুনিক ব্যাংকিং অবকাঠামোর সকল সুবিধা গ্রহণ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো - শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয় টিউশন ফি সংগ্রহ ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট ও কর্মীদের জন্য পেরোল ব্যাংকিং সেবা। এছাড়া অভিভাবক ও স্টাফদের জন্য বিশেষায়িত সঞ্চয়ী হিসাব, সহজ শর্তে ঋণ সুবিধা এবং এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড সুবিধা। চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং এআইএস-এর প্রিন্সিপাল হাসিনা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান, এআইএস-এর পরিচালক সেলিম মাহমুদ ও এহসানুল কবির সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ
কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৮ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
