ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য বিমানের জরুরি নির্দেশনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 March, 2026, 4:54 PM

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য বিমানের জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য বিমানের জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছয়টি রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

স্থগিত হওয়া রুটগুলো হলো—আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম। এসব গন্তব্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

তবে উল্লিখিত ছয়টি রুট ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য রুট—জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাটে বিমানের ফ্লাইট যথারীতি পরিচালিত হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, যেসব যাত্রী স্থগিত সময়ের মধ্যে এসব রুটে ভ্রমণের জন্য টিকিট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিটের অর্থ ফেরত (রিফান্ড) নিতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। এ সুবিধা দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি থেকে গ্রহণ করা যাবে।

ফ্লাইটসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীরা বিমানের কলসেন্টার ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখও প্রকাশ করেছে সংস্থাটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status