ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত মোশারফ হোসেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 July, 2026, 1:14 PM

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত মোশারফ হোসেন

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত মোশারফ হোসেন

দীর্ঘ প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মোশারফ হোসেন এবং অর্থ-সম্পাদক পদে মো. আলাউদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) রাজধানীর বকশিবাজার কারা কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মোশারফ হোসেন ১ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরশেদ মিলটন পান ৪৩ ভোট। অন্যদিকে অর্থ-সম্পাদক পদে মো. আলাউদ্দিন চৌধুরী ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. এনামুল হক পান ৯৫ ভোট।

বিএফএর সদস্য সংখ্যা ছয় হাজারের বেশি হলেও এবার ভোটার ছিলেন ৪ হাজার ২০০ জন। এর মধ্যে ২ হাজার ৬২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান ও অর্থ-সম্পাদক পদে ভোট হলেও এর আগে পাঁচজন ভাইস চেয়ারম্যান ও ২৬ জন পরিচালকসহ মোট ৩১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর মো. মোশারফ হোসেন বলেন, ডিলার ও কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করার পাশাপাশি ডিলারশিপ নীতিমালা নিয়ে  এবং কমিশন বৃদ্ধির বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করবেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status