ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
সীতাকুণ্ডে শিশু ধর্ষণ ও হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত মাহবুব গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 March, 2026, 8:45 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 3 March, 2026, 11:10 PM

সীতাকুণ্ডে শিশু ধর্ষণ ও হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত মাহবুব গ্রেপ্তার

সীতাকুণ্ডে শিশু ধর্ষণ ও হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত মাহবুব গ্রেপ্তার

সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় শিশু জান্নাতুল নিশা ইরাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মাহবুব আলমকে মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানিয়েছেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল আসামিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

এরআগে, এদিন ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, ঘটনার দিন সকাল ১০টা ৩৬ মিনিটের দিকে মাহবুব শিশু ইরা মনির হাত ধরে ইকো পার্কের দিকে নিয়ে যাচ্ছে, যা এই মামলার তদন্তে সবচেয়ে বড় মোড় হিসেবে কাজ করেছে।

এরআগে, গত ১ মার্চ রোববার সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কের একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছিল।

চন্দ্রনাথ মন্দির সড়কের সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে প্রথম দেখতে পান এবং দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই রাতেই শিশুটির গলায় জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। 

চিকিৎসাধীন অবস্থায় সোমবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছিল। সেখান থেকে পুনরায় নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে স্থানান্তরের পর মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাত পর্যন্ত শিশুটি ইশারায় কথা বলছিল এবং অবস্থা স্থিতিশীল মনে হচ্ছিল। তবে শেষ রাতে প্রচণ্ড অস্বস্তি শুরু হলে এবং চিকিৎসকদের কড়া নির্দেশনায় খাবার বা পানি দিতে না পারায় ভোরেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

এই ঘটনায় গত ১ মার্চ রাতেই শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status