ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে সড়ক দুর্ঘটনা: আহত মিল্টন খান ফিরোজ, ট্রাক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 March, 2026, 11:23 AM

গাজীপুরে সড়ক দুর্ঘটনা: আহত মিল্টন খান ফিরোজ, ট্রাক আটক

গাজীপুরে সড়ক দুর্ঘটনা: আহত মিল্টন খান ফিরোজ, ট্রাক আটক

গাজীপুর মহানগরীর কলম্বিয়া এলাকায় সোমবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘটিত সড়ক দুর্ঘটনায় মিল্টন খান ফিরোজ নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে নিকটস্থ বিসমিল্লা ক্লিনিকে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর এলাকাবাসী দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে রাখে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে সড়ক পারাপারের সময় গাজীপুর-ঢাকা গামী একটি ট্রাক যার নম্বর ঢাকা মেট্রো - ড ১২৬২৩৭ ধাক্কা দিয়ে আহত করে। স্থানীয়রা এগীয়ে এলে চালক সহযোগী উভয় পালিয়ে যায়।

গাজীপুরে সড়ক দুর্ঘটনা: আহত মিল্টন খান ফিরোজ, ট্রাক আটক

গাজীপুরে সড়ক দুর্ঘটনা: আহত মিল্টন খান ফিরোজ, ট্রাক আটক

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানিয়েছেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status