|
যশোরে সেলাই মেশিন বসানো নিয়ে বিরোধ কাঁচির আঘাতে দর্জি আহত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে সেলাই মেশিন বসানো নিয়ে বিরোধ কাঁচির আঘাতে দর্জি আহত স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কালেক্টরেট মসজিদ মার্কেট ও ইনস্টিটিউট সুপার মার্কেট এলাকায় ক্রেতাদের ভিড় বেড়েছে। নতুন পোশাকের ফিটিং করাতে অনেকে টাউন হল মাঠের সীমানা ঘেঁষে ফুটপাতে বসা অস্থায়ী দর্জিদের কাছে যাচ্ছেন।বিকেলে সেলাই মেশিন বসানোর জায়গা নিয়ে মিঠুর সঙ্গে সাইফুল (৪০) নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল তাঁর হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে মিঠুর পেট ও গলায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে মিঠু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শরীরে গভীর ক্ষত রয়েছে এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।পরিবারের পক্ষ থেকে জানাই, যশোর কোতোয়ালী থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
