|
কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না অভিনেত্রী এনা
নতুন সময় ডেস্ক
|
![]() কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না অভিনেত্রী এনা শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বর্তমানে ভালো চিত্রনাট্য ও সুযোগের অপেক্ষায় রয়েছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘চিনে বাদাম’ ছবির পর এনা সাহার প্রযোজিত বা অভিনীত কোনো কাজ সেভাবে দর্শক মহলে আসেনি। দীর্ঘ এই সময় কেন অন্তরালে ছিলেন, তা নিয়ে দর্শকদের মনে কৌতূহল ছিল। এনা ভারতীয় সংবাদ মাধ্যমে জানান, তিনি নিজেকে সবসময় একজন অভিনেত্রী হিসেবেই দেখেন এবং প্রযোজক হওয়ার পরও তার মূল লক্ষ্য ছিল অভিনয়। তবে গত কয়েক বছরে নতুন কোনো কাজের প্রস্তাব না আসায় তিনি অনেকটাই বিস্মিত হয়েছেন। এনা বলেন, আমি অনেককে বলেছি, অভিনয় করতে চাই, কাজ করতে চাই। কিন্তু এখনও কেউ সেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেননি। কেন জানি না সেটা। প্রযোজক হওয়ার আগেও আমি অভিনেত্রী। অভিনয় করতে চাই। কাজের সুযোগ কম পাওয়ার পেছনে কোনো ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ গ্রুপিং কাজ করছে কি না—এমন প্রশ্নে এনা জানান, তিনি কখনোই কোনো নির্দিষ্ট কোরাম বা গ্রুপের অংশ ছিলেন না। নিজের কাজ একহাতে সামলাতে অভ্যস্ত এই অভিনেত্রী সিনেমা ছাড়াও প্রয়োজনে ছোট পর্দায় বা ধারাবাহিকে অভিনয় করতেও আগ্রহী। চলতি বছরে তার প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি পুনরায় ঝালিয়ে নিতে মুখিয়ে আছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
