ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১ মার্চ ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩২
আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের সোবহানা মোস্তারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 February, 2026, 7:08 PM

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের সোবহানা মোস্তারি

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের সোবহানা মোস্তারি

আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মোস্তারি।

বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার স্বীকৃতি পেলেন মোস্তারি। ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
এই টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের সুবাদে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রংপুরের মেয়ে মোস্তারি। 

আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিসও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তবে তাদের টপকে সেরা হয়েছেন নারী বিশ্বকাপের বাছাই পর্বে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করা মোস্তারি।

টুর্নামেন্টে নিজেদের ৬ ম্যাচের সব কটিতেই জিতে বাংলাদেশ নারী দল জায়গা করে নিয়েছে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।

গতকাল মাসসেরা পুরুষ খেলোয়াড়ের নামও জানিয়েছে আইসিসি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরির জন্য জানুয়ারি মাসের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status