ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
আলাভেসের কাছে হেরে স্বপ্ন শেষ বার্সেলোনার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 May, 2026, 9:56 AM

আলাভেসের কাছে হেরে স্বপ্ন শেষ বার্সেলোনার

আলাভেসের কাছে হেরে স্বপ্ন শেষ বার্সেলোনার

স্বাগতিক দেপোর্তিভো আলাভেস বুধবার চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে লা লিগার রেলিগেশন জোন থেকে বেরিয়ে এসেছে। ইব্রাহিম দিয়াবাতে ম্যাচের একমাত্র গোলটি করেন। তাতে বার্সার রেকর্ড ছোঁয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে।

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা এই ম্যাচে খেলেছে দ্বিতীয় সারির দল নিয়ে। লামিন ইয়ামাল, রাফিনিয়ারা খেলেনইনি। পেদ্রিকে নামানো হয় দ্বিতীয়ার্ধে।

তার আগে প্রথমার্ধের যোগ করা সময়ে বার্সেলোনা গোল হজম করে। আলাভেসের কর্নার ঠেকাতে ব্যর্থ হয় দলটি। আন্তোনিও ব্লাঙ্কো বলটি ছয় গজের বক্সে পাঠান। ফরোয়ার্ড দিয়াবাতে কাছ থেকে গোল করেন।

এই জয়ে আলাভেস ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠেছে। একই রাতে সেভিয়া ও এস্পানিয়লও গুরুত্বপূর্ণ জয় পেয়েছে।

এই ম্যাচে হেরে বার্সেলোনার অর্জন দাঁড়াল ৩৬ ম্যাচে ৯১ পয়েন্ট। ফলে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে আর লিগ শেষ করা সম্ভব নয় দলটির। 

এদিকে লা লিগার দুই রাউন্ড বাকি থাকতে এখনও রেলিগেশন থেকে মুক্তি পাওয়া যায়নি অনেক দলের। অষ্টম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ থেকে ১৯তম স্থানের হিরোনার মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র পাঁচ। এখনও ১২টি দল গাণিতিকভাবে অবনমনের শঙ্কায় আছে।

গেতাফে মায়োর্কাকে ৩-১ হারিয়ে শীর্ষ স্তরে টিকে যাওয়া নিশ্চিত করেছে। মার্টিন সাত্রিয়ানো দুটি গোল করেছেন। তবে মায়োর্কা এখনও রেলিগেশন জোনের বাইরে আছে শুধু গোল পার্থক্যে। জিরোনা, এলচে মিলিয়ে চারটি দলের প্রত্যেকের পয়েন্ট ৩৯।

আগেই প্রথম দল হিসেবে দ্বিতীয় বিভাগে নেমে গেছে রিয়াল ওভিয়েদো। এই সপ্তাহের শুরুতে মাঠে না নেমেই তাদের অবনমন নিশ্চিত হয়ে গেছে, নিরাপদ স্থান থেকে ১০ পয়েন্ট পিছিয়ে গেছে দলটি।

সেভিয়া বুধবার তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে ১০ম স্থানে উঠে রেলিগেশন জোন থেকে চার পয়েন্ট দূরে সরে এসেছে। ২০ মিনিটে ২-০ পিছিয়ে পড়েছিল তারা। ওসো ও কিকে সালাসের গোলে বিরতিতে সমতায় আসে, এরপর ৭২ মিনিটে আকোর অ্যাডামস মৌসুমের ১০ম লিগ গোলে জয় নিশ্চিত করেন।

এস্পানিওল অ্যাথলেটিক বিলবাওকে ঘরে ২-০ গোলে হারিয়ে রেলিগেশন জোন থেকে তিন পয়েন্ট দূরে সরেছে। এই হারে ইউরোপীয় ফুটবলে বিলবাওর সম্ভাবনাও কমে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status