|
মোটরসাইকেল থেকে এবার অস্ট্রেলিয়া সিরিজে গাড়ি
নতুন সময় ডেস্ক
|
![]() মোটরসাইকেল থেকে এবার অস্ট্রেলিয়া সিরিজে গাড়ি এ নিয়ে আজ (মঙ্গলবার) মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সেরা পারফর্মার পাবেন এই গাড়ি। সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভেল্যুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।’ বিসিবি সভাপতি আরও বলেছেন, ‘চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন যে ডেমেজ হয়েছিল ঐ জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। সর্বশেষ দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল। প্রায় ২০ বছর পর আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই।’ তামিম দায়িত্ব নেওয়ার পর স্পন্সর প্রতিষ্ঠানগুলো ক্রিকেটে বিনিয়োগে আগ্রহ বাড়িয়েছে। বিসিবি সভাপতি বলেছেন , ‘আমার জন্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা সম্পৃক্ত হচ্ছেন। আমাকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের মধ্যে পড়ে স্পন্সরের কাছে যাওয়া। যখন এটা করেছি, তারা আমাকে ঐ সম্মান করেছেন।’ অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। জুনের ৯, ১১ ও ১৪ তারিখে ঢাকার মিরপুরে হবে ৩টি ওয়ানডে; একই মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
