ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 11 January, 2026, 7:43 PM
সর্বশেষ আপডেট: Sunday, 11 January, 2026, 7:49 PM

পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন

পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন

অবশেষে নানা জল্পনা কল্পনার পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাইকগাছা উপজেলা শাখার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল কে আহবায়ক ও হিমাদ্রী শেখর দে কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। 

নতুন এ আহবায়ক কমিটি কে অনুমোদন দিয়ে বিভিন্ন দপ্তরে অনুলিপি দিয়েছেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন অনিতা রাণী মন্ডল, দ্বিজেন মন্ডল, কুমারেশ মন্ডল, রবীন্দ্র কর্মকার, প্রদীপ দত্ত, জীবন কিশোর রায়, শিবপদ সরদার, শক্তিপদ মন্ডল, অপোষ কুমার ঘোষ, সন্তোষ সরকার, কিনু পাল, শান্তনু মন্ডল, তারক মজুমদার, শিবপদ সরদার, কিরণ চন্দ্র ঢালী, জগন্নাথ মন্ডল, বিপুল সরদার, দেবাশীষ রায়, সঞ্চয় মজুমদার, সুষ্মিতা চক্রবর্তী, কার্তিক চন্দ্র দাশ, অরিন্দম বৈদ্য ও প্রভাষক সহদেব কুমার মন্ডল। 

এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা পূজা উদযাপন পরিষদ নেতা রমেন্দ্র নাথ সরকার কে সাথে নিয়ে থানার ওসি গোলাম কিবরিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। 

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status