সরাইলে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন ও র্যালি আলোচনা সভা ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উদযাপন র্যালি আলোচনা সভা ২০২৬ইং সরাইল উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়। ৩ জানুয়ারি সকাল ১১ ঘটিকার সময় সমাজসেবা কর্মকর্তা মোঃ পারভেজ আলমের সভাপতিত্বে সরাইল উপজেলা পরিষদ হলরুমে এই সভা হয়।
'প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়' এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করেন। সমাজসেবা দিবস উপলক্ষে একটি রেলি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, সরাইল থানা সাব- ইনস্পেক্টর প্রবোধ দাস, সরাইল উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছাম্মৎ ইতি বেগম, উপলব্ধি সংস্থার সভাপতি দেবদাস সিংহ রায়, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সহ-সভাপতি মোঃ ফয়জুল কবির, মিতালী সমাজকল্যাণ সমিতির সভাপতি ও সাংবাদিক মোং মাহবুব খান, সুক এর পরিচালক মোঃ সাদেকুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, মোঃ খসরু মিয়া মোঃ রাহাত উল্লাহ সহ অনেকই।