ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
প্রবাসীর জমি দখল
চাঁদপুর কচুয়ায় কিশোর গ্যাংয়ের আধিপত্য!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 5:10 PM

চাঁদপুর কচুয়ায় কিশোর গ্যাংয়ের আধিপত্য!

চাঁদপুর কচুয়ায় কিশোর গ্যাংয়ের আধিপত্য!

চাঁদপুরের কচুয়ায় ১২নং- ইউনিয়ন আশ্রেফপুরের ৮নং ওয়ার্ডের কালোচৌঁ গ্রামের বাসিন্দারা কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন অপরাধকান্ডে জড়িয়ে এরা এলাকার সাধারণ জনগনের উপর চাঁদাবাজি,সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই গ্যাংয়ের মূলহোতা মজুমদার বাড়ির লিমন। আর তার সহযোগীরা হলেন এলাকার চিহ্নিত শাহজালাল, রায়হান ও সাকিব। 

সরজমিনে অনুসন্ধানে জানা যায় যে, এই বাহিনীর সদস্যরা মাদক ব্যবসা, জমিদখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কান্ডের সঙ্গে জড়িত। জানা গেছে, এই বাহিনীর সদস্যরা গত ০৮ মে প্রবাসী ইসহাক মজুমদারের  ক্রয়কৃত সম্পত্তি অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। এ সময়  কিশোর গ্যাংয়ের মূল হোতা লিমন, শাহজালাল, রায়হান ও সাকিব, আজাদ সহ আরো আরও ৭/৮ জন সন্ত্রাসী চাইনিজ কুড়াল, সামুরাই, ছোরা ও নানা ধরনের দেশীয় ও বিদেশী অস্ত্র নিয়ে প্রবাসীর আত্মীয় স্বজনকে ভয়ভিতী দেখিয়ে জমিটি দখল করে নেয়। স্থানীয়রা বলেছেন, প্রবাসী ইছাক মজুমদারের জমির সকল বধৈ কাগজপত্র থাকলেও এই বাহিনীর হামলার শিকার হয়ে জমি ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়।

অভিযোগ রয়েছে, সম্প্রতি এই বাহিনী এলাকার খাল ও কালভার্ট ভরাট করে মার্কেট নির্মাণ করে। সেই মার্কেটের একটি দোকানে প্রতিদিনই চলছে অসামাজিক কর্মকান্ড ও মাদক ব্যবসা। প্রসাশনের নাকের ডগায় এ সব অবৈধ কাজ কারবার চললেও তাদের ভুমিকা থাকে নিরব। এ বাহিনীর একাধিক খাল ভরাটের কারণে শত শত কৃষককে পরতে হচ্ছে দুর্ভোগে। সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। এ কারণে  কৃষকদের এই বর্ষা মৌসুমে ফসল তোলা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। আদ্রা গ্রামের কৃষকরাও জলাবদ্ধতার কারণে তাদের ফসল বাড়িতে উঠাতে পারেন না বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, প্রবাসী ইসাহাক মজুমদারের অভিযোগ করেন,  এই কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ভূমি দখল করেই ক্ষ্যান্ত হননি। তারা উল্টো তার পরিবারের লোকজনদেরকে হত্যার হুমকি দিচ্ছে। তিনি আরো জানান, তার স্বজনরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি আরো বলেন, আইনশৃঙ্খলাবাহিনী দ্রুত এদের বিরুদ্ধে: ব্যবস্থা না নিলে এই বাহিনী বড় ধরণের দূর্ঘটনা ঘটাতে পারে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status