পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে " প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় " প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার ও পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ। বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার ও সঞ্চয় কুমার মন্ডল।
পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
পাইকগাছায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি শনিবার বিকালে দলীয় কার্যালয়ে পাইকগাছা পৌরসভা যুবদল এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তমের সভাপতিত্বে ও সদস্য সচিব জি এম আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।
বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বি এম হাফিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক,যুগ্ম আহবায়ক রাজীব নেওয়াজ, পাইকগাছা কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাশেদুজ্জামান,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল রাশেদ সনি, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তুর্য্য,পৌর যুব দলের যুগ্ম আহবায়ক রমজান হোসেন রাব্বি, রাসেল হোসেন রাজা, বিল্লাল মীর, নাজমুল হুসাইন বাপ্পি, আসাফুর জামান তুহিন,৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রাসেল গাজী,৭ নং ওয়ার্ড বি এনপির সাধারন সম্পাদক ইব্রাহিম গাজী,সাংগঠনিক সম্পাদক মামুন গাজী,পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ সোহেল গাজী, আমিনুর রহমান ,রবিউল ইসলাম, এরশাদ, রাফিদ, আহাদুল,ইসমাইল, ইমদাদুল, আশরাফুল, সাব্বির, লাভলু, শহীদ, ফয়সাল, আহাদ ও তামিম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ গোলাম রসুল।