ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
সামুদ্রিক কাছিম ছাড়া সেন্টমার্টিনের পরিবেশ ভারসাম্য হুমকিতে: কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক
রোমানা আক্তার, কক্সবাজার
প্রকাশ: Tuesday, 30 December, 2025, 10:41 AM

সামুদ্রিক কাছিম ছাড়া সেন্টমার্টিনের পরিবেশ ভারসাম্য হুমকিতে: কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক

সামুদ্রিক কাছিম ছাড়া সেন্টমার্টিনের পরিবেশ ভারসাম্য হুমকিতে: কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সামুদ্রিক কাছিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সামুদ্রিক কাছিমসহ সব বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন ও যত্নবান হতে হবে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত “পরিবেশ, পরিবেশ আইন ও জলবায়ু ন্যায্যতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী সেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে চকরিয়া উপজেলার ভরামুহুরীস্থ এসএআরপিভি মিলনায়তনে এই সমাপনী সেশন অনুষ্ঠিত হয়।

সমাপনী কর্মশালায় পরিবেশ মানবাধিকারকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশিজনরা অংশগ্রহণ করেন। আলোচনায় খন্দকার মাহমুদ পাশা পরিবেশ সংরক্ষণে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা, পরিবীক্ষণ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো ও বিদ্যমান সীমাবদ্ধতা তুলে ধরেন। একই সঙ্গে তিনি পরিবেশগত সংকটাপন্ন এলাকাগুলোর বাস্তব চিত্র তুলে ধরে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশগত গুরুত্ব ব্যাখ্যা করেন।

পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা বোঝাতে তিনি যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে নেকড়ে নিধনের ফলে সৃষ্ট পরিবেশগত বিপর্যয়ের উদাহরণ উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ দেশের প্রধান পরিবেশ আইন। পাশাপাশি পাহাড় কাটা সংক্রান্ত ২০১০ সালের সংশোধনী, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন, ২০২৩ এবং ২০২১ সালের বিপজ্জনক ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি জাহাজভাঙা শিল্প, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা এবং বিশেষ করে একাধিকবার ব্যবহৃত সিরিঞ্জ থেকে সৃষ্ট পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি সম্পর্কে অংশিজনদের সতর্ক করেন।

টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ নিশ্চিত না হলে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। একই সঙ্গে তিনি কক্সবাজার জেলায় পরিবেশ অধিদপ্তরের কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেন এবং তুলনামূলকভাবে মৎস্য অধিদপ্তরের কার্যক্রমের প্রসঙ্গও তুলে ধরেন।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ এনভায়রনমেন্টাল লইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা)-এর প্রোগ্রাম ও ফিল্ড কো-অর্ডিনেটর এ. এম. এম. মামুন। এতে আরও উপস্থিত ছিলেন বেলার চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা সংকেত দেব, ক্যাম্পেইন অফিসার মোহাম্মদ সামি রহমান এবং ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস)-এর প্রকল্প কর্মকর্তা মিফতাহ বিনতে ইউসুফ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status