|
পঞ্চগড়ের ২টি আসনে ১৯ প্রার্থী /
পঞ্চগড় ১ নং আসনে বিএনপির নওশাদ জমিরের সাথে লড়বেন এনসিপির সারজিস আলম
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() পঞ্চগড় ১ নং আসনে বিএনপির নওশাদ জমিরের সাথে লড়বেন এনসিপির সারজিস আলম অন্যদিকে জমায়াত সমর্থিত ১১ দলিয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলিয় মুখ্য সংগঠক সার্জিজ আলম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কেন্দ্রী সাধারন সম্পাদক নাজমুল হক প্রধানও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া জাগপার আল রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের মাহাফুজুর রহমান, লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম ও বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা। এই আসন থেকে জামায়াত মনোনিত প্রার্থী ইকবাল হোসাইনসহ ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সময় মতো পৌছাতে না পেরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে পারেন নি। অন্যদিকে বোদা ও দেবীগঞ্জ উপজেলা মিলে গঠিত পঞ্চগড় ২ আসনে ১১ জন দাখিল করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্রাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এবং জামায়াতে ইসলামীর সফিউল্লাহ সুফী মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, জাসদের আল রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, এলডিপির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, সিপিবির আশরাফুল আলম, বিএসপির দেলোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই আসন থেকে ১২ জন মনোনয়নপত্র গ্রহণ করলেও খেলাফত মজলিসের আবুল কাশেম মনোনয়নপত্র দাখিল করেননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
