ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হবিবর সম্পাদক ইউসুব
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 7:57 PM

বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হবিবর সম্পাদক ইউসুব

বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হবিবর সম্পাদক ইউসুব

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হবিবর রহমান, সহ-সভাপতি পদে তাজমুল হক এবং সাধারণ সম্পাদক পদে ইউসুব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি আহামেদ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। একই সঙ্গে নির্বাহী সদস্য হিসেবে আব্দুল খালেক, সফিজ উদ্দিন ও কফিল উদ্দিনের নামও ঘোষণা করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা আহামেদ হোসেন জানান, তফসিল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সব মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় সমবায় সমিতির বিধিমালা অনুযায়ী সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status