ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে তীব্র লোডশেডিং
এইচএসসি পরীক্ষার্থীসহ হাজারো শিক্ষার্থীর পড়াশোনায় চরম ভোগান্তি
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 8:01 PM

এইচএসসি পরীক্ষার্থীসহ হাজারো শিক্ষার্থীর পড়াশোনায় চরম ভোগান্তি

এইচএসসি পরীক্ষার্থীসহ হাজারো শিক্ষার্থীর পড়াশোনায় চরম ভোগান্তি

গাজীপুরজুড়ে চলমান তীব্র লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এতে পরীক্ষার প্রস্তুতি নিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

জানা গেছে, জেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা রয়েছে ৫২৫ মেগাওয়াট। তবে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৪১৮ মেগাওয়াট। ফলে ১০৭ মেগাওয়াট ঘাটতির কারণে প্রায় ২০ শতাংশ এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন পড়াশোনার গুরুত্বপূর্ণ সময়েই বিদ্যুৎ চলে যাওয়ায় তারা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারছেন না। তীব্র গরমের কারণে মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে। সামনে এইচএসসি পরীক্ষা থাকায় বিষয়টি তাদের জন্য আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গাজীপুরের বিভিন্ন এলাকার শিক্ষার্থী ও বাসিন্দারা জানান, দিনে একাধিকবার এবং রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শুধু শিক্ষার্থীরাই নয়, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ব্যবসা, উৎপাদন কার্যক্রম ও দৈনন্দিন জীবনযাত্রা।

অভিভাবকদের ভাষ্য, পরীক্ষার ঠিক আগে এমন পরিস্থিতিতে সন্তানদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে শিক্ষার্থীদের ফলাফলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, অন্তত এইচএসসি পরীক্ষা চলাকালে সন্ধ্যা ও রাতের পড়াশোনার সময় লোডশেডিং কমানোর উদ্যোগ নেওয়া উচিত।

এ বিষয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ব্যবস্থাপক ইউসুফ আলী জানান, জেলায় বিদ্যুতের ঘাটতির কারণে প্রায় ২০ শতাংশ লোডশেডিং করা হচ্ছে। তবে আগামী চার দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে এবং লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status