|
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
গাজীপুরে ৫টি আসনে ৫৩ প্রার্থীর মনোনয়ন দাখিল
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে ৫টি আসনে ৫৩ প্রার্থীর মনোনয়ন দাখিল সোমবার (২৯ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরবরাহকৃত তথ্যমতে তাদের তালিকা নিচে দেয়া হলো গাজীপুর—১ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন: প্রার্থীরা হলেন-- ১. চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী (বাংলাদেশ লেবার পার্টি), ২. মোঃ মজিবুর রহমান (বিএনপি; সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি), ৩. মোঃ শাহ্ আলম বকশী (জামায়াতে ইসলামী; সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা), ৪. এসএম শফিকুল ইসলাম (জাতীয় পার্টি), ৫. তাসলিমা আক্তার (বাসদ—মার্কসবাদী), ৬. আতিকুল ইসলাম (গণফ্রন্ট), ৭. মোঃ রুহুল আমীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও ৮. মোঃ ইমারাত হোসেইন খান (স্বতন্ত্র)। ![]() গাজীপুরে ৫টি আসনে ৫৩ প্রার্থীর মনোনয়ন দাখিল ১. এম মঞ্জুরুল করিম রনি (বিএনপি; সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি), ২. মো: হোসেন আলী (জামায়াতে ইসলামী; সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা), ৩. সালাহ উদ্দীন সরকার (স্বতন্ত্র; কেন্দ্রীয় কার্যকরী সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল), ৪. সরকার তাছলিমা আফরোজ লিটা (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ; সভাপতি, গাজীপুর জেলা), ৫. মোহাম্মদ জিয়াউল কবির (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—সিপিবি), ৬. জিত বরুয়া (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—সিপিবি), ৭. মাসুদ রেজা (বাসদ—মার্কসবাদী), ৮. মো: আব্দুল কাইয়ুম (বাসদ), ৯. মাহফুজুর রহমান খান (গণঅধিকার পরিষদ)। এছারা ১০. আব্বাস আলী খান (এবি পার্টি) ১১. আলী নাসের খান (এনসিপি; আঞ্চলিক সমন্বয়ক, ঢাকা), ১২. হানিফ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ১৩. মোঃ মাহবুব আলম (জাতীয় পার্টি) ১৪. মোহাম্মদ ইসরাফিল মিয়া (জাতীয় পার্টি) ১৫. খন্দকার রুহুল আমিন (খেলাফত মজলিশ), ১৬. মো: শরিফুল ইসলাম (জনতার দল), ১৭. আতিকুল ইসলাম (গণফ্রন্ট), ১৮. তাপসী তন্ময় চৌধুরী (স্বতন্ত্র)। গাজীপুর—৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০প্রার্থী: প্রার্থীরা হলেন--- ১. এসএম রফিকুল ইসলাম (বিএনপি; ১নং যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি), ২. মো. জাহাঙ্গীর আলম (জামায়াতে ইসলামী; আমির, গাজীপুর জেলা জামায়াত), ৩. মো. ইজাদুর রহমান চৌধুরী (স্বতন্ত্র; মির্জাপুর ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা), ৪. আলমগীর হোসাইন (ইসলামী আন্দোলন; সাংগঠনিক সম্পাদক, জেলা শাখা), ৫. মোহাম্মদ এহসানুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস; কেন্দ্রীয় শূরা সদস্য), ৬. আশিকুল ইসলাম পিয়াল (বাসদ), ৭. নামিজ উদ্দিন (জাতীয় পার্টি), ৮. মাওলানা মুফতি শামীম আহমদ (ইসলামী ঐক্যজোট), ৯. মো. কৌশিক আহমেদ (এবি পার্টি), ১০. গোলাম শাব্বীর আলী (স্বতন্ত্র)। গাজীপুর—৪ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন শেষদিন পর্যন্ত। তালিকায় রয়েছেন যেসকল প্রার্থী -১. শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ (বিএনপি; যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি), ২. অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী (জামায়াতে ইসলামী; সাবেক কেন্দ্রীয় সভাপতি, ছাত্রশিবির), ৩. মানবেন্দ্র দেব (কমিউনিস্ট পার্টি—সিপিবি; কেন্দ্রীয় নেতা), ৪. মোঃ কাজিম উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ৫. এনামুল কবীর (জাতীয় পার্টি), ৬. মনির হোসেন (এনসিপি), ৭. মোঃ জাকির হোসেন (আম জনতা পার্টি), ৮. মোঃ আবুল হাসেম চৌধুরী (স্বতন্ত্র) ও ৯. মোহাম্মদ শফিউল্লাহ (স্বতন্ত্র)। গাজীপুর—৫ আসনে মনোনয়ন দাখিলের শেষদিন অবদি মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন- ১. এ.কে.এম ফজলুল হক মিলন (বিএনপি; আহ্বায়ক, জেলা বিএনপি), ২. খায়রুল হাসান (জামায়াতে ইসলামী; নায়েবে আমির, জেলা জামায়াত ও কেন্দ্রীয় শূরা সদস্য), ৩. গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন; কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা আহ্বায়ক), ৪. গাজী রুহুল আমীন (বাংলাদেশ খেলাফতে মজলিস; সাধারণ সম্পাদক, জেলা শাখা), ৫. মো: আল আমীন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ; জেলা সাধারণ সম্পাদক), ৬. আজম খান (জনতার দল; মহাসচিব), ৭. কাজল ভূঞা (গণফোরাম; থানা সদস্য) এবং ৮. ডা: শফিউদ্দিন সরকার (বাংলাদেশ জাতীয় পার্টি)। গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন জানান, সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে গাজীপুরে মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতোপূর্বে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে ৬৩ জন মনোনয়ন পত্র উত্তোলন করলেও মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৫৩ জন প্রার্থী মানোনয়নপত্র জমা দিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
