ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের কার্যালয়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 December, 2025, 12:13 PM

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের কার্যালয়

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের কার্যালয়

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবিতে এস্কেভেটরের দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার রাত দেড়টা থেকে নগরের কুমারপাড়ায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙা শুরু হয়। ভোর ৪টার দিকে সেটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে রাজশাহী মহানগর এনসিপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, “আমরা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছি। সিটি করপোরেশনকে বলা হয়েছে সেখান থেকে ধ্বসংস্তুপ সরিয়ে নিতে।”

প্রত্যক্ষদর্শীরা বলছে, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর জুলাই-৩৬ মঞ্চ, এনএসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভকারীরা জড়ো হয়ে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেয়। পরে তারা মিছিল নিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও এ সময় তাদের সঙ্গে যোগ দেন। পরে রাস্তার ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

এ সময় ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’- স্লোগান দেয় আন্দোলনকারীরা।

পরে বিভোক্ষ মিছিল নিয়ে তারা আবারও সাহেববাজার জিরোপয়েন্টে যায়। সেখানে প্রায় পৌনে এক ঘণ্টা সমাবেশ করে। সেই সমাবেশে রাজশাহী মহানগর এনসিপির সভাপতি মোবাশ্বের আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, রাকসুর জিএস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ অন্য নেতারা বক্তব্য দেন।

এ সময় বক্তারা ওসমান হাদির খুনিকে ফেরত না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের সব কার্যক্রম বন্ধ, সব ধরনের ভারতীয় পণ্য বর্জন ও ভারতীয় সব নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করে ভারতে পাঠানোর দাবি জানায়।

সমাবেশে শেষে বিক্ষোভকারীরা আবারও রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। রাত দেড়টার দিকে নিয়ে আসা হয় একটি এস্কেভেটর। সেটি দিয়ে ভাঙা শুরু করে আওয়ামী লীগের কার্যালয়। এরপর রাত আড়াইটার দিকে আরও একটি এস্কেভেটরের আনা হয়। দুটি এস্কেভেটর দিয়ে রাত ৪টার মধ্যে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয়টি।

আওয়ামী লীগের কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়ার পর রাজশাহী মহানগর এনসিপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, “সিটি করপোরেশনের কাছে আমরা দাবি জানাবো সেখানে একটি গণ শৌচাগার নির্মাণ করার জন্য।’’

রাজশাহী মহানগর এনসিপির সভাপতি মোবাশ্বের আলী বলেন, “এ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা মনে করি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।

“অন্যান্য দেশগুলোতে একটি বড় ঘটনা ঘটলে দায়িত্বশীলরা পদত্যাগ করে। কিন্তু আমাদের দেশের কালচার হলো, জুতা দিয়ে পেটালেও তারা পদত্যাগ করে না। তাই আমরা মনে করি এ সরকারের সকল উপদেষ্টা পদত্যাগ করে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে।”

তিনি বলেন, “আজ আমরা আওয়ামী লীগের এই কার্যালয় গুঁড়িয়ে দিলাম। শুধু কার্যালয় গুঁড়িয়ে দিলে হবে না। চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status