ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জমির বিরোধে দুই নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় মামলা
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Thursday, 4 June, 2026, 7:37 PM

জমির বিরোধে দুই নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় মামলা

জমির বিরোধে দুই নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় মামলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ৭ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী আজিজুর রহমান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুই নারীসহ চারজনকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status