|
ঢাকার অগ্নিসংযোগ নিয়ে যা জানাল ফায়ার সার্ভিস
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকার অগ্নিসংযোগ নিয়ে যা জানাল ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের (মিডিয়া) কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ডেইলি স্টারের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। ফায়ারের তিনটি ইউনিটের চেষ্টায় রাত ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঘটনাস্থলে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ডেইলি স্টার ভবনের ছাদ থেকে আমরা ২৯ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করি।” কাছাকাছি কময়ে প্রথম আলো ভবনের আগুন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান আনোয়ারুল ইসলাম। রাতে ছায়ানট ভবনেও আগুন দেওয়ার ঘটনা ঘটে জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “সেখানে দুইটি ইউনিট গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়।” ছায়ানটের আগুন সোয়া ২টায় নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল। তিনি জানান, এছাড়া উত্তরার ১৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের একটি বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেখানে দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ বলছে, বাসাটি আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য হাবিব আহসানের। এসব ঘটনায় কোনো হতাহতের খবর ফায়ার সার্ভিসের কাছে নেই বলে জানান সংস্থার কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
