ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে দুই বাসের চাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২, মহাসড়কে দীর্ঘ যানজট
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 4 June, 2026, 8:15 PM

গাজীপুরে দুই বাসের চাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২, মহাসড়কে দীর্ঘ যানজট

গাজীপুরে দুই বাসের চাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ২, মহাসড়কে দীর্ঘ যানজট

গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই বাসের মাঝখানে পড়ে একটি অটোরিকশা পিষ্ট হয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, ব্যস্ততম মহাসড়কে চলাচলের সময় একটি অটোরিকশা দুই বাসের মাঝখানে পড়ে যায়। মুহূর্তের মধ্যে বাস দুটির চাপে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার ভয়াবহতায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কের একটি লেনে যান চলাচল বন্ধ করে প্রতিবাদ জানান। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, “দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মরদেহ থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত দুটি বাস পুলিশ জব্দ করেছে।”

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status