|
খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম
আবির হোসেন আবু, মধুখালী
|
![]() খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম এদশে বিএনপির ছত্রছায়ায় একটি দল বেশ অনেকদূর এগিয়েছে কিন্তু তারা আজ বিএনপির দূর্ণাম করছে। যারা ইসলামী দলের কথা বলে মানুষের ভোট নিতে চাচ্ছে তার কি কোন ইসলামী দল ? শেখ হাসিনা অনেক সানুষকে হত্য করে বিদেশে পালিয়েছে। তার হত্যার ঘটনায় আদালত ফাঁসির রায় দিয়েছে। আমার চাই দেশের মানুষ ধর্ম, বর্ণ সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিয়ে আগামীর দেশ গড়ার কারিগড় তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। বুধবার বিকালে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত একটি মিথ্যা মামলা হতে বেখসুর খালাস পাওয়া উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথাগুলো বলেন। মধুখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক আব্দুল আলীম মানিক, যুগ্ম সাধারন সম্পাদক বাববলু কুমার রায়,পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা, সাধারন সম্পাদক ইয়াছিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির সাবেক -সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান ও বর্তমান উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম ফকির,উপজেলা বিএনপি'র ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবির হোসেন আবু প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মো. গোলাম মোস্তফা বাকি,আকতার হোসেন মুন্সি,যুগ্ন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব এনামুল, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু,সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আকরাম হোসেন খান সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক,সদস্য সচিব সাদ্দাম আরেফিনন সহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি, বাগাট বিএনপি,যুবদল,সেচ্ছাসেবকদল,ছাত্রদল,বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
