ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
রাঙ্গুনিয়ায় ট্রাক সিএনজি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Thursday, 20 November, 2025, 8:03 PM

রাঙ্গুনিয়ায় ট্রাক সিএনজি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গুনিয়ায় ট্রাক সিএনজি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভএ) সকালে রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।

নিহত আর টি রাশেদ (২৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া দক্ষিণ হ্নীলা এলাকার আবুল বশরের ছেলে। সে রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। আজ রাশেদ কলেজের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন।

স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল জানান, রাশেদসহ চার যাত্রী রাঙ্গুনিয়ার দিকে আসছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ট্রাকটিকে চাপ দিলে ট্রাকটি সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নিহত হন। আহত তিন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত চলছে।

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়েছে পুলিশ। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status