|
তেঁতুলিয়ায় ১২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার: নওশাদ জমির এম পি
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() তেঁতুলিয়ায় ১২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার: নওশাদ জমির এম পি গত ০৩ মে /২০২৬ রবিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে ময়নাগুড়ি গোড়মনি বাজার (কামাতপাড়া) থেকে গোয়ালঝাড় (সাতমেড়া) পর্যন্ত ১৩৫০ মিটার কাঁচা রাস্তা পাকা করনের কাজ উদ্বোধন করেন। বৃহত্তর দিনাজপুর জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি তেঁতুলিয়ার বাস্তবায়নে বাবর ট্রেডার্স এন্ড সন্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১ কোটি ৩৭ লক্ষ টাকায় কাজটি সম্পন্ন করবেন। এরপর ঐ উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি মসজিদ থেকে ডাহুক নদী পর্যন্ত ২ হাজার মিটার কাঁচা রাস্তা পাকা করনের কাজ উদ্বোধন করেন। বৃহত্তর দিনাজপুর জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি তেঁতুলিয়ার বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দুইবোন ট্রেডার্স প্রায় ২ কোট ১৮ লক্ষ টাকা কাজটি সমাপ্ত করবেন। এরপর বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ বিওপি থেকে গুয়াবাড়ি রোড পর্যন্ত প্রায় ২৭৩০ মিটার কাঁচা রাস্তা পাকা করনের কাজ শুভ উদ্বোধন করেন। বৃহত্তর দিনাজপুর জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি তেঁতুলিয়ার বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড প্রায় ২ কোটি ৭১ লক্ষ টাকায় কাজটি সম্পন্ন করার চুক্তি করেছেন। সবশেষে মাননীয় সংসদ সদস্য তেঁতুলিয়া উপজেলার মানুষের র্দীঘদিনের প্রত্যাশা ও দাবির ভিত্তিতে উপজেলা পরিষদের নতুন ভবন তেঁতুলিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজের শুভ উদ্বোধন করেন । সম্প্রসারিত উপজেলা পরিষদ ভবন প্রকল্পের আওতায় বাস্তবায়নে তেঁতুলিয়া উপজেলার এলজিইড । ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড প্রায় ৫ কোটি ৮৪ লক্ষ টাকায় কাজটি সম্পন্ন করবেন। সব মিলিয়ে প্রায় ১২ কোটি ১২ লক্ষ ৪৫ হাজার টাকার কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে নওশাদ জমির এমপি বলেন এটা খুব দুঃখজনক যে সারাদেশে উপজেলা পরিষদের নতুন ভবন হয়েছে কিন্তু এর থেকে তেঁতুলিয়া উপজেলা বঞ্চিত ছিল। তবে এখানে স্থানীয় প্রশাসন সচেষ্ট ছিল তারা সহায়তা করেছে যাতে সঠিক সময়ে এটার কাজটা করতে পারি। এর আগেও বাজেট এসেছিল কিন্তু বাজেট ফেরত গিয়েছে। এবার আমরা সেটা যাতে না হয় এ ব্যাপারে কাজ করেছি। আমাদের নির্বাচনী যত প্রতিশ্রুতি ছিল গত দুই মাসে ধীরে ধীরে তা বাস্তবায়ন হতে চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। এবং আমরা উনাকে সাহায্য করে যাচ্ছি। আমাদের যা যা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তার চেয়েও বেশী কাজ করার জন্য সচেষ্ট থাকবো। ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনর্চাজ লাইছুর রহমান, এলজিইডি – পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, তেঁতুলিয়া উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রন্জু , সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, সহ উপজেলা বিএনপির যুবদল-ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ,উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
