ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
কৃষক কার্ডের ১০ সুবিধা ও কৃষিঋণ মওকুফ বাস্তবায়নে কৃষক সমাবেশ
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 2:01 PM

কৃষক কার্ডের ১০ সুবিধা ও কৃষিঋণ মওকুফ বাস্তবায়নে কৃষক সমাবেশ

কৃষক কার্ডের ১০ সুবিধা ও কৃষিঋণ মওকুফ বাস্তবায়নে কৃষক সমাবেশ

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের জন্য ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য মো. ফরিদুল কবির তালুকদার শামীম। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষকদের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে কৃষক কার্ডের আওতায় ১০টি বিশেষ সুবিধা প্রদান এবং কৃষিঋণ মওকুফ কার্যক্রম বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ভূমি কর্মকর্তা উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সমাবেশে স্থানীয় কৃষকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তারা কৃষকদের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন এবং এসব সুবিধা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status