|
এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
সিয়াম হোসেন, এনায়েতপুর
|
![]() এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল হাকীম মীর ও ডা. মোঃ সেলিম রেজা। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের গর্ব এবং তাদের এ অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
