ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
রাঙ্গামাটিতে জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি
প্রকাশ: Thursday, 20 November, 2025, 7:22 PM

রাঙ্গামাটিতে জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত

রাঙ্গামাটিতে জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

জানা গেছে, পূর্বে ঘোষিত পরীক্ষার তারিখকে ঘিরে ডাকা ৩৬ ঘণ্টার হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয় পরিষদ।

এদিকে, শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রাঙ্গামাটি জেলায় ৩৬ ঘণ্টার হরতাল পালন করছে পিকেটাররা। সকাল থেকে শহরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে পিকেটিংয়ের পাশাপাশি টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখা গেছে পিকেটারদের। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দীন জানান, হরতালের কারণে পুরো শহরে যান চলাচল বন্ধ রয়েছে।

জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ সালের জন্য কয়েক দফা স্থগিত হওয়ার পর সর্বশেষ ২১ নভেম্বর পরীক্ষা নেওয়ার কথা ছিল। সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা ছাড়া উপায় ছিল না। পরীক্ষা স্থগিতের কারণে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের যে ভোগান্তি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

আগামীকাল শুক্রবার জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে হস্তান্তরিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবার নিয়ে মোট চারবার স্থগিত হলো এ লিখিত পরীক্ষা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status