ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
জামালগঞ্জে পুলিশের চিরুনি অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 May, 2026, 9:20 PM

জামালগঞ্জে পুলিশের চিরুনি অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জামালগঞ্জে পুলিশের চিরুনি অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (রাত) উপজেলার সাচনাবাজার-বেহেলী সড়ক এবং ফেনারবাঁক ইউনিয়নের রামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার উত্তর ইউনিয়নের বেহেলী রোড এলাকার বোদন দে’র ছেলে বিকাশ দে (১৯) এবং ধরমপাশা উপজেলার সুখাইর রাজাপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মোস্তাকিম মিয়ার ছেলে আকাশ মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল পৃথকভাবে অভিযান চালায়। এ সময় বেহেলী রোড এলাকায় অভিযান চালিয়ে বিকাশ দে’র কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে ফেনারবাঁক ইউনিয়নের রামপুর সড়কে আরেকটি অভিযান চালিয়ে আকাশ মিয়ার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মোট সংখ্যা ৫০ পিস।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছিল। পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সচেতন মহল। তারা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করা সম্ভব হবে।

এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে আমরা নিয়মিত সাফল্য পাচ্ছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

মাদকবিরোধী বার্তা:
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। সন্দেহজনক কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানাতে আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status