ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
সাজেকে ফের চাঁদের গাড়ি উল্টে সড়ক যোগাযোগ বন্ধ, সড়ক সচল করতে কাজ করছে সেনাবাহিনী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 May, 2026, 9:21 PM

সাজেকে ফের চাঁদের গাড়ি উল্টে সড়ক যোগাযোগ বন্ধ, সড়ক সচল করতে কাজ করছে সেনাবাহিনী

সাজেকে ফের চাঁদের গাড়ি উল্টে সড়ক যোগাযোগ বন্ধ, সড়ক সচল করতে কাজ করছে সেনাবাহিনী

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আবারও একটি  চাঁদের গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।

 সোমবার ৪ মে সন্ধান ৭ টার সময়ে  সাজেক-বাঘাইহাট সড়কের হাউজ পাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে সড়কের ওপর পড়ে যায়। 

দুর্ঘটনার পরপরই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

দুর্ঘটবার  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের ১৪ ইবি বাঘাইহাট জোনের সেনাবাহিনীর সদস্যরা
 উদ্ধার ও সড়ক সচল করার কাজ শুরু করেন।

সেনাবাহিনী উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে নেওয়ার পাশাপাশি সড়ক পরিষ্কারের কাজ করছে। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানিয়েছে, পাহাড়ি সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক থাকতে হবে এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বাঘাইহাট জীপ মালিক সমিতির সভাপতি  মো. রহিম বলেন, দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল, যা পর্যটক ও স্থানীয়দের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই সড়কটি সচল করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, “সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা এবং উল্টে যাওয়া গাড়ি সরিয়ে নেওয়ার ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তাদের এই আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ।

এ সময় তিনি সেনাবাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status