|
শিক্ষার পাশাপাশি খেলাধুলায় জোর, ভূরুঙ্গামারীতে স্কুল গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() শিক্ষার পাশাপাশি খেলাধুলায় জোর, ভূরুঙ্গামারীতে স্কুল গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। উপজেলা শিক্ষা অফিসার আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রইচ উদ্দিন বাদশা এবং শিক্ষক নেতা ফেরদৌস হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি শিশুদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রাখতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হবে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ফাইনালে বালক বিভাগে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় বালক বিভাগে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
