|
বাউফলে পিওর ওয়াটার সাপ্লাই স্কিম উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাউফলে পিওর ওয়াটার সাপ্লাই স্কিম উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে শুষ্ক মৌসুমে পুকুর ও জলাধার শুকিয়ে যাওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এ সমস্যা নিরসনে ওয়াটার সাপ্লাই স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, বর্তমানে উপজেলায় প্রায় তিন থেকে চার হাজার গভীর নলকূপ স্থাপনের আবেদন জমা রয়েছে। এ বাস্তবতায় সরকারিভাবে ওয়াটার সাপ্লাই স্কিম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় পাঁচ কিলোমিটার এলাকার মানুষ সুপেয় পানির সুবিধা পাবে। এমপি আরও বলেন, বাউফলের জন্য দুটি ওয়াটার সাপ্লাই স্কিম বরাদ্দ রয়েছে। এর মধ্যে একটি কালাইয়া এলাকায় এবং অন্যটি উত্তর বাউফলের ধুলিয়া-কালিশুরি বাজার এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে। কালাইয়া এলাকার প্রকল্পের কাজও দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, কালিশুরি ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক এটিএম আজহারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
