|
“ভাত দে, কাজ দে—নইলে হকার বসতে দে”: পুনর্বাসনের দাবিতে কোনাবাড়ি ও চান্দনায় হকারদের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() “ভাত দে, কাজ দে—নইলে হকার বসতে দে”: পুনর্বাসনের দাবিতে কোনাবাড়ি ও চান্দনায় হকারদের মানববন্ধন সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভারের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া শতাধিক হকার। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই তাদের ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়েছে। ফলে তারা চরম দুর্ভোগে পড়েছেন এবং অনেকেই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। হকারদের দাবি, উচ্ছেদের পর থেকে তারা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ফুটপাতে বসার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া জরুরি। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর আগে রোববার (৩ মে) কোনাবাড়ি এলাকায় একই দাবিতে হকাররা অবস্থান কর্মসূচিও পালন করে তাদের পুনর্বাসনের দাবি উত্থাপন করেন। প্রসঙ্গত, সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশন নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে। যা স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসনীয় উদ্যোগ বলে বিবেচিত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
