ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রামে ছুরিকাঘাতের ঘটনা বেড়েই চলছে, এক রাতেই তিন খুন
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 15 November, 2025, 4:02 PM

চট্টগ্রামে ছুরিকাঘাতের ঘটনা বেড়েই চলছে, এক রাতেই তিন খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতের ঘটনা বেড়েই চলছে, এক রাতেই তিন খুন

চট্টগ্রামে এক রাতেই তিনটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে এ ঘটনাগুলো চট্টগ্রাম মহানগর, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় সংঘটিত হয়।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটার নাজের আহমদের ছেলে ও সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান (৪২), মোবাইল সার্ভিসিং দোকানি আকাশ এবং ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়ার ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ির টেক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল মান্নান নিহত হন। স্থানীয় ক্ষেত্রবাজার এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, হত্যার কারণ এখনো জানা যায়নি। নিহত আব্দুল মান্নান বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

অন্যদিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে মোবাইল সার্ভিসিং দোকানি আকাশ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এনায়েত বাজারের কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, মোবাইলের ডিসপ্লে পরিবর্তনের পর আকাশের কাছে টাকা বাকি রেখেছিল তার পরিচিত সানি। রাতে টাকা চাইতে গেলে আকাশ ও সানির মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সহযোগীদের সঙ্গে নিয়ে সানি আকাশকে বারবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপি কোতোয়ালি থানার ওসি এম আবদুল করিম জানান, কথা কাটাকাটির একপর্যায়ে আকাশকে ছুরিকাঘাত করা হয়। জড়িত তিনজনের মধ্যে একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে, বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

অন্যদিকে পূর্বশত্রুতার জেরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকায় ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ খুন হন। 

বুধবার (১২ নভেম্বর) রাতে স্থানীয় কয়েকজন লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ২৪ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মাসুদ মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status