ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ জেলায় আবারো নতুন জেলা প্রশাসক
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Saturday, 15 November, 2025, 3:59 PM

চাঁপাইনবাবগঞ্জ জেলায় আবারো নতুন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ জেলায় আবারো নতুন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে আবারো নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। জেলা প্রশাসক আব্দুস সামদকে বদলির পর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হলেও মাত্র এক মাসের মাথায় তাকে বদলি কওে আবারো নতুন জেলা প্রশাসক নিয়োগ প্রদাণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত মো. শাহাদাত হোসেন মাসুদকে বদলি করে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জে এক মাস পূর্বে যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম, লক্ষীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোণা, নওগাঁ, খাগড়াাছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিলেন সরকার। এর ঠিক এক মাসের মথায় তাকে আবারো বদলি করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status