|
ভালুকায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি বিতরণ।
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভালুকায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি বিতরণ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশনায় ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান মিয়াদের নেতৃত্বে এ উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলা, পৌর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীদের সমন্বয়ে পরিচালিত এই কার্যক্রমে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে যাতে কেউ অসুস্থ হয়ে না পড়ে, সেদিক বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং গরমজনিত কষ্ট কিছুটা হলেও কমে, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। এদিকে, উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এই তাপদাহের মধ্যে পানি ও স্যালাইন পেয়ে অনেকটাই স্বস্তি মিলেছে, যা সত্যিই প্রশংসনীয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
