|
উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সোমবার(৮ জুন) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা আক্তার। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. আলাউদ্দিন শেখ, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা আরিফ আফজাল। কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, পরিবেশবান্ধব চাষাবাদ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি খাতে নতুন প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কৃষি সেবা সহজীকরণ এবং কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।এমনকি এ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়ন কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
