ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 8 June, 2026, 7:31 PM

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে শিশুসহ চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন উভয় বাসের ২০ জন যাত্রী। সোমবার (৮ জুন) বিকেল ৪ টার দিকে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ আলী (২৫) নামের বাস চালক। তিনি উখিয়া উপজেলার মরিচ্ছা ২ নম্বর ওয়ার্ড পাগলিরবীল এলাকার নুরুল ইসলামের পুত্র। অপরজন পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকা বাসিন্দা মঞ্জুর আলমের ৮ মাস বয়সী ছেলে মোহাম্মদ ইয়াহি। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি৷ তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

উপস্থিত এলাকাবাসী ও মালুমঘাট হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বিকেলে মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার অভিমুখী চকরিয়া সার্ভিস পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা এভারগ্রীন পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস দুমড়ে মুচড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। এ সময় আহত যাত্রীদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল ও চকরিয়া সরকারি হাসপাতালে প্রেরণ এবং মহাসড়ক যান চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান জানান, মেধাকচ্ছপিয়া এলাকার দুর্ঘটনায় ফাইতং এলাকার এক শিশু ও বাস চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status