|
সন্দ্বীপে নারী ও শিশু অধিকার বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() সন্দ্বীপে নারী ও শিশু অধিকার বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সোমবার (৮ জুন) বিকেল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে অবস্থিত বাংলাদেশ নারী প্রগতি সংঘের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ফোরামের সভাপতি মাস্টার আবুল কাশেম শিল্পীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউল হাকিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের সন্দ্বীপ অঞ্চল প্রধান শামসুদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষাবিদ মাস্টার মাধব চন্দ্র দাশ, মাস্টার কামাল উদ্দিন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম ইনসাফ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, হারামিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুনা বেগম, ইউপি সদস্য জয়নাল আবেদীন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা আক্তার, প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন, ইউপি সদস্য পারুল বেগম, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির ও লিটন চন্দ্র দাশসহ কমিউনিটি ফোরামের সদস্যরা। সভায় বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, বৈষম্য এবং বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তারা তৃণমূল পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নারী অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় কমিউনিটি ফোরামের সদস্যরা নারী ও শিশুদের অধিকার রক্ষা, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে নিজেদের মতামত তুলে ধরেন। শেষে নারী ও শিশু কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
