|
কুড়িগ্রামে ইসলামী ব্যাংক কর্মচারীদের ১ ঘন্টা কর্মবিরতী ও বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ইসলামী ব্যাংক কর্মচারীদের ১ ঘন্টা কর্মবিরতী ও বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আজ ৮ জুন সোমবার সকাল ১০ টায় কুড়িগ্রাম শহরের ঘোষপাড়াস্থ ইসলামি ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মবিরতি মানববন্ধন অনুষ্ঠানে কর্মচারীরা ব্যাংকের গ্রাহকদের আস্থা অর্জন এবং স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ক্ষমতা লোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসিমকে অবিলম্বে বহিষ্কার, ব্যাংকের দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি করতে না পারার দায়ে চেয়ারম্যান ড: জুবায়ের রহমানের পদত্যাগ ও ইসলামী ব্যাংকের গভর্নর এর অবৈধ হস্তক্ষেপ, ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পায়তারা বন্ধ এবং অবিলম্বে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করা হয় ৷ ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ এর আয়োজনে আ্যড: তাজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট গ্রাহক সফিকুল ইসলাম, মো: জাহাঙ্গীর আলম জুয়েল, আব্দুল আলিম সহ প্রমুখ ৷ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
