ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাটকেলঘাটার লোকনাথ নার্সিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Monday, 8 June, 2026, 6:52 PM

পাটকেলঘাটার লোকনাথ নার্সিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

পাটকেলঘাটার লোকনাথ নার্সিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

সাতক্ষীরার পাটকেলঘাটার লোকনাথ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় পারুল খাতুন (৩২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে  এই ঘটনা ঘটে। ঘটনার পর রোগীর স্বজন ও স্থানীয়দের তোপের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে পালিয়েছে। নিহত পারুল খাতুন আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের আবু হানিফের স্ত্রী। তবে সিজারের মাধ্যমে জন্ম নেওয়া ছেলেটি  সুস্থ রয়েছে।

​নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিন কন্যাসন্তানের জননী পারুল খাতুনের প্রসব বেদনা উঠলে গত শনিবার (৬ জুন) সকালে তাকে লোকনাথ নার্সিং হোমে ভর্তি করা হয়। রোববার দুপুর ২টার দিকে ডা. রমিজ রেজা অপারেশনের মাধ্যমে তার সিজার করেন। এরপর সন্ধ্যার দিকে পারুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবস্থা বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রোগীকে অন্য ক্লিনিকে হস্তান্তরের চেষ্টা চালায়, কিন্তু তার আগেই ক্লিনিকের ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পারুল।সিজারের সময় তার নাড়ি কাটা পড়েছে জানা গেছে।

​নিহতের বাবা আজিত খাঁ  জানান, এটি পারুলের তৃতীয় সিজার হওয়ায় ঝুঁকির কথা বিবেচনা করে তিনি আগেই ক্লিনিক কর্তৃপক্ষের সাথে পরামর্শ করেছিলেন। সে সময় ক্লিনিকের মালিক পুলক পাল অভিজ্ঞ সার্জন দিয়ে অপারেশন করানোর আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ভুল চিকিৎসা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে। মায়ের আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে পারুলের ১৪ বছর বয়সী বড় মেয়ে সাদিয়া খাতুন। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

​স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, লোকনাথ নার্সিং হোমটি বর্তমানে একটি ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছে। সুচিকিৎসার অভাবে ও অপচিকিৎসার শিকার হয়ে এ পর্যন্ত এখানে ৫ জন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। মাঝেমধ্যে প্রশাসনের ঝটিকা অভিযানে ক্লিনিকটি বন্ধ হলেও অদৃশ্য শক্তির ইশারায় আবারও তা চালু হয়ে যায়।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে লোকনাথ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক পুলক কুমার পাল জানান, ভুল চিকিৎসায় নয়, বরং হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) ওই রোগীর মৃত্যু হয়েছে।

​এ ব্যাপারে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে ছুটিতে তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য ডা. ফরহাদ জামিলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status