ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনের অনুরোধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 June, 2026, 11:08 PM

রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনের অনুরোধ

রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনের অনুরোধ

কাজের কথা বলে বাংলাদেশি যুবকদের রাশিয়ায় পাঠিয়ে পরে ইউক্রেইন যুদ্ধে অংশ নিতে বাধ্য করার তথ্য এসেছে। যুদ্ধের মধ্যে অনেকের নিহত হওয়ার খবরও এসেছে।রাশিয়ায় গিয়ে আটকে পড়া নিরাপরাধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের ব্যবস্থা করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভররভকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

সোমবার মস্কোতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ অনুরোধ করার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।এ বলা হয়, এ ব্যাপারে (প্রত্যাবাসন) তার সরকারের পূর্ণ বিবেচনার আশ্বাস দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।

কাজের কথা বলে বাংলাদেশি যুবকদের রাশিয়ায় পাঠিয়ে পরে ইউক্রেইন যুদ্ধে অংশ নিতে বাধ্য করার তথ্য এসেছে। যুদ্ধের মধ্যে অনেকের নিহত হওয়ার খবরও এসেছে।

সোমবারই জাতীয় সংসদ এক প্রশ্নে এমন একটি ঘটনার কথা তুলে ধরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, রাশিয়াতে ৩০ জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে। তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে।

আমরা তাৎক্ষণিক তিনটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বন্ধ করে দিয়েছি। তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে কোন বাংলাদেশিদের প্রত্যাবাসনের অনুরোধ জানানো হয়েছে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

তিন দিনের সফরে রোববার মস্কো গেছেন খলিলুর রহমান।জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গেলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status