ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 April, 2026, 12:47 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 21 April, 2026, 12:50 PM

টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ

টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ

কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 


মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।  

তারা হলেন, রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮), মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। 
 
আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন গণমাধ্যমকে জানান, এলাকার কিছু লোক বাহার ছড়া উত্তর শীলখালীর পূর্ব পাড়া পাহাড়ে কাজ করতে গেলে তিনজনকে রক্তাক্ত দেখতে পান। পরে স্থানীয়রা গিয়ে ওই ৩ জনের লাশ উদ্ধার করেন। যেখানে আমার এক ছেলেও রয়েছে। এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে। 

টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পেয়ে আমি টিম নিয়ে ঘটনাস্থলে রয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status