ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
নাঙ্গলকোটে দাঁড়িপালার সমর্থনে নির্বাচনী মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 November, 2025, 4:05 PM

নাঙ্গলকোটে দাঁড়িপালার সমর্থনে নির্বাচনী মিছিল

নাঙ্গলকোটে দাঁড়িপালার সমর্থনে নির্বাচনী মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী মিছিল শুক্রবার বিকালে হাসানপুর রেলস্টেশন থেকে শুরু করে ঢালুয়া বাজার ও কেন্দ্রীয় ঈদগাহ সড়ক প্রদক্ষিণ শেষে ঢালুয়া বাইপাসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়ন সেক্রেটারি ফয়সাল আহমেদ শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌকরা ইউনিয়ন আমীর এবিএম সিদ্দিকুর রহমান,  সেক্রেটারি মাষ্টার আকবর হোসেন, জোড্ডা পূর্ব ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ মজুমদার, ইসলামী ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি শাখাওয়াত হোসেন প্রমুখ। একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার সমর্থনে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ও বক্সগঞ্জ ইউনিয়নে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status