|
কুমিল্লা-২ আসনে দিনদিন বেড়ে চলেছে আঃ মতিন খানের জনসমর্থন
নতুন সময় প্রতিবেদক
|
![]() কুমিল্লা-২ আসনে দিনদিন বেড়ে চলেছে আঃ মতিন খানের জনসমর্থন এ সময় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ তার সঙ্গে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আঃ মতিন খানের জনসংযোগ কর্মসূচি এখন প্রতিদিনই বড় আকার নিচ্ছে। তার মতবিনিময় সভাগুলো একেকটি এলাকায় প্রায় নির্বাচনী সমাবেশে রূপ নিচ্ছে। কোথাও কোথাও সাধারণ মানুষ দলমত নির্বিশেষে নিজেদের স্থানীয় সংস্কৃতি অনুযায়ী বাদ্যযন্ত্রের তালে তাকে ফুল দিয়ে বরণ করছে। সামাজিক পরিমণ্ডলে এমন উচ্ছ্বসিত বরণ একজন মনোনয়ন প্রত্যাশীর ক্ষেত্রে অত্যন্ত বিরল—এমন মন্তব্যও করেছেন অনেকেই। হোমনা ও তিতাসের কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিনের পরীক্ষিত, সৎ ও সহজ-সরল মানুষ হিসেবে আঃ মতিন খান তাদের আস্থার জায়গা দখল করে নিয়েছেন। তারা যেকোনোভাবেই তাকে এবার সংসদে দেখতে চান। অনেকেই বলেন, এই এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যা বুঝতে সক্ষম যোগ্য ব্যক্তিই হলেন আঃ মতিন খান। তাকে এমপি বানাতে আমরা ঐক্যবদ্ধ। এলাকাবাসী বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন, মাঠপর্যায়ের তথ্য-উপাত্ত যাচাই করে জনগণের প্রত্যাশা অনুযায়ী যোগ্য প্রার্থীকে যেন মনোনয়ন দেওয়া হয়। তাদের দাবি—ভুল সিদ্ধান্ত নেওয়া হলে কুমিল্লা-২ আসনটি বিএনপির নাগালের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
