ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
মাঝে মাঝেই ভুলে যাওয়ার প্রবণতা? জাপানি পদ্ধতিতে বাড়ান মস্তিষ্কের শক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 November, 2025, 7:43 PM

মাঝে মাঝেই ভুলে যাওয়ার প্রবণতা? জাপানি পদ্ধতিতে বাড়ান মস্তিষ্কের শক্তি

মাঝে মাঝেই ভুলে যাওয়ার প্রবণতা? জাপানি পদ্ধতিতে বাড়ান মস্তিষ্কের শক্তি

প্রতিদিনের জীবনে টুকটাক জিনিস প্রায়ই ভুলে যান? এমনকি কোনো জরুরি কাজ থাকলেও সেটা অনেক সময় ভুলে যাচ্ছেন বা কোথাও লিখে রাখছেন, ফোনে রিমাইন্ডার দিয়ে রাখছেন? এই প্রবণতা থেকে বের হওয়ার জন্য বেছে নিন ৫ জাপানি পদ্ধতি। 

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের রিপোর্ট বলছে, গ্লোবাল হেলথ ইনডেক্সে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। বিশ্বের অন্যতম সুস্থ জীবনযাপনের দেশ এটি। ওকিনাওয়ার বাসিন্দারা অধিকাংশ সময়ই দেখা যায় ১০০ বছর বা তার বেশি সময় পর্যন্ত বাঁচেন।

এই দেশের নাগরিকরা তাদের মস্তিষ্ককে শার্প রাখতে কী কী করেন, চলুন তা আজ জেনে নিই। প্রথমেই বলা যাক ক্যালিগ্রাফির কথা। জাপানি পদ্ধতির ক্যালিগ্রাফি শোডোর মাধ্যমে মস্তিষ্কের উর্বরতা বৃদ্ধি পায়। এই পদ্ধতিতে কালিতে ব্রাশ চুবিয়ে কাঞ্জি, কানা চরিত্র আঁকা হয়ে থাকে।

মেডিটেশন বা ধ্যান করা। বুদ্ধের ভঙ্গিতে বসে শ্বাস নেওয়ার ধরনে মনোযোগ দেওয়াকে জ্যাজেন মেডিটেশন বলে। এতেও মস্তিষ্ক শার্প হয়। বাড়ে মনে রাখার ক্ষমতা।

কমে স্ট্রেস। স্কুল জীবনে নিশ্চয় মেমোরি গেম খেলেছেন? তারই একটা ধরন হলো এই জাপানি আঙ্কি। কোনো নির্দিষ্ট জিনিসকে পরপর মনে করার চেষ্টা করলে ব্রেন শার্প হয়। বৃদ্ধি পায় মনে রাখার ক্ষমতা। জাপানে দেখা গেছে, যে ছাত্ররা এই পদ্ধতি অবলম্বন করেন তারা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেন।
 
শব্দ ও নম্বরের মধ্যে যদি লিংক তৈরি করতে পারেন তাহলেও কিন্তু সেটা আপনাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস মনে রাখতে সাহায্য করবে। এই পদ্ধতিকে জাপানে গোরোআওয়েজ বলে।

আরেকটি কার্যকর পদ্ধতি হলো সুশি পাজেল খেলা। বুদ্ধি দিয়ে, বুঝে বুঝে এই খেলা খেললে যেমন স্ট্রেস কমে, তেমনই বুদ্ধি ও মনে রাখার ক্ষমতা বাড়ে। 

প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ জিনিস বা কাজ ভুলে গেলে, বা এমনিও পড়াশোনা, কাজে আরো মনোযোগ বাড়াতে চাইলে এই পদ্ধতিগুলোর একটা করে দেখতে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status