ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
কিশোরগঞ্জে ডক্টর এম ওসমান ফারুকের পক্ষে সহ- সভাপতি গাউস এর নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Thursday, 13 November, 2025, 7:55 PM
সর্বশেষ আপডেট: Thursday, 13 November, 2025, 8:37 PM

কিশোরগঞ্জে ডক্টর এম ওসমান ফারুকের পক্ষে সহ- সভাপতি গাউস এর নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা

কিশোরগঞ্জে ডক্টর এম ওসমান ফারুকের পক্ষে সহ- সভাপতি গাউস এর নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা

সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান। ডক্টর এম ওসমান  ফারুক বিএনপি থেকে ফের মনোনয়ন পাওয়ায়, করিমগঞ্জে মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন জেলা বিনপির সহ-সভাপতি এডভোকেট জালাল মোহাম্মদ গাউস।

বৃহস্পতিবার বিকেলে করিমগঞ্জে এই মোটর সাইকেল শোভাযাত্রা করেন তিনি। প্রায় কয়েক শতাধিক মোটর সাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা  অংশ বলে জানান জালাল মোহাম্মদ গাউস। মোটর সাইকেল শোডাউনটি নয়াকান্দী মোড় থেকে করিমগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোজাদিয়া ডক্টর এম ওসমান ফারুকের বাড়িতে গিয়ে শেষ হয়। এডভোকেট জালাল মোহাম্মদ গাউস বলেন, কিশোরগঞ্জ ২ আসনে ড. এম ওসমান ফারুকের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় এই আয়োজন করা হয়েছে।

কিশোরগঞ্জে ডক্টর এম ওসমান ফারুকের পক্ষে সহ- সভাপতি গাউস এর নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা

কিশোরগঞ্জে ডক্টর এম ওসমান ফারুকের পক্ষে সহ- সভাপতি গাউস এর নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা

নির্বাচনী প্রেক্ষাপটে কিশোরগঞ্জ-২ (করিমগঞ্জ-তাড়াইল) আসনটি বিএনপি'র ঘাটি হিসেবে পরিচিত।  ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দল যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা সবাই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ও একাত্মতা পোষণ করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবো। ডক্টর এম ওসমান ফারুক বলেন আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন কখনো আপনাদের সাথে বেঈমানী করবোনা। আমি বিশ্ব ব্যাংকে চাকুরী করতাম তারা আমাকে বলেছে আপনি সিনিয়র মানুষ তিন বছরের জন্যে ছুটি নিয়ে যান তখন আমি বলেছি আমি যদি দেশের সেবা করতে যাই এখানে কোনো শিকর রেখে যাবোনা।

তিনি আরো বলেন, আপনারা জানেন আমি কোনো অন্যায় করি নাই। আমাকে চেয়েছিল হাসিনা সরকার ফাঁসির কাষ্টে ঝুলানোর জন্য। কিন্তু আমি আজ এসেছি আপনাদের মাঝে মুক্ত পাখির মত। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ। উল্লেখ্য কিশোরগঞ্জ দুই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এডভোকেট জালাল মোহাম্মদ গাউস।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status